প্রশ্ন: কোনো নারী স্বামীর পক্ষ থেকে এক বা দুই তালাকে রুজআয়ীপ্রাপ্তা হওয়ার পর ইদ্দত পালন করছে। এ অবস্থায় সে কি নিজের স্বামীর জন্য সাজসজ্জা করতে পারবে? স্বামী অনুপস্থিত থাকলেও কি সাজসজ্জা করতে পারবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর স্ত্রী স্বামীর নিকাহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় না; বরং ইদ্দত শেষ হওয়া পর্যন্ত স্বামীর বিবাহবন্ধনে বহাল থাকে। তাই তালাকে রুজআয়ীপ্রাপ্তা স্ত্রী নিজের স্বামীর জন্য সাজসজ্জা করতে পারবে; বরং স্বামীর রুজআতের আশা থাকলে সাজসজ্জা করা মুস্তাহাব। তবে সাজসজ্জার বিষয়টি স্বামীর উপস্থিতি ও রুজআতের সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত। স্বামী অনুপস্থিত থাকলে এবং রুজআতের কোনো আশা না থাকলে সাজসজ্জা করার বিষয়টি প্রযোজ্য হবে না। সুতরাং: তালাকে রুজআয়ীপ্রাপ্তা স্ত্রী স্বামীর জন্য সাজসজ্জা করতে পারবে; বরং রুজআতের আশা থাকলে তা মুস্তাহাব।
সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/৩৮, যাকারিয়া; ৩/৩০৯, করাচি; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৪১, নং ৭৪৮৮, যাকারিয়া; ফাতহুল কাদীর, ৪/১৫৫, যাকারিয়া; আল-হিদায়া, ২/২০৮; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭২, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫৫, কোয়েটা; তাবয়ীনুল হাকায়েক, ৩/১৬১, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, ৫/১৮১, নং ৫৫৩১, আল-মাজলিসুল ইলমী; বাদায়েউস সানায়ে, ৩/২৮৪, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা