প্রশ্ন  কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর তাকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা রাখে না। এ অবস্থায় ইদ্দত চলাকালীন তার সঙ্গে নির্জনে অবস্থান করা কি জায়েয হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী যদি তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার ইচ্ছা রাখে, তাহলে তার সঙ্গে নির্জনে অবস্থান করতে কোনো অসুবিধা নেই। তবে রুজআতের ইচ্ছা না থাকলে তার সঙ্গে নির্জনে অবস্থান করা মাকরূহে তানযিহি। কেননা নির্জনে অবস্থানকালে অনিচ্ছাকৃতভাবে কামভাবসহ স্পর্শ হয়ে গেলে রুজআত সংঘটিত হতে পারে। এরপর স্বামী পুনরায় তালাক দিলে স্ত্রীর জন্য নতুন করে ইদ্দত আবশ্যক হবে এবং তার ইদ্দত দীর্ঘায়িত হবে। সুতরাং: রুজআতের ইচ্ছা না থাকলে তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে নির্জনে অবস্থান করা মাকরূহে তানযিহি।

 

সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, ৫/৩৯, যাকারিয়া; বাদায়েউস সানায়ে, ৩/২৮৪, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/১৫১, কোয়েটা; আল-মুহিতুল বুরহানি, ৫/১৭৯, নং ৫২২৬, আল-মাজলিসুল ইলমী, বৈরুত; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭২, যাকারিয়া; আল-হিদায়া, ২/৪০৮; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৪/১৩৯।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা