প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন তার সঙ্গে শুধু নির্জনে অবস্থান করল; কিন্তু কোনো কথা বা কাজের মাধ্যমে রুজআত করল না। এতে কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে শুধু নির্জনে অবস্থান করলেই রুজআত সংঘটিত হয় না। বরং রুজআত সংঘটিত হওয়ার জন্য মৌখিকভাবে রুজআতের শব্দ উচ্চারণ করা অথবা শরিয়তসম্মত কোনো কার্যক্রমের মাধ্যমে রুজআত হওয়া জরুরি। সুতরাং: তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে নিছক নির্জনবাস রুজআত হিসেবে গণ্য হবে না।

 

সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, আল-বাবুস সাদিস ফির রুজআহ, ১/৪৬৯, কাদীম, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৪১, নং ৭৪৮৫–৭৪৮৬, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, ৫/১৮১, নং ৫৫৩০, আল-মাজলিসুল ইলমী।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা