প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন তাকে কামভাব ছাড়া স্পর্শ করল অথবা তার দিকে তাকাল। এতে কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্পর্শ বা দৃষ্টির মাধ্যমে রুজআত সংঘটিত হওয়ার জন্য কামভাব থাকা অথবা কামভাবের কোনো আলামত প্রকাশ পাওয়া জরুরি। তাই কামভাব ছাড়া শুধু হাত লাগানো বা সাধারণভাবে দেখার মাধ্যমে রুজআত সংঘটিত হবে না।

সুতরাং: তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীকে কামভাব ছাড়া স্পর্শ করলে বা তার দিকে তাকালে রুজআত হবে না।

 

সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৬৯, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৩৯, নং ৭৪৮১, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/২৬, যাকারিয়া; ফাতহুল কাদীর, ৪/১৪২, যাকারিয়া; আল-হিদায়া, ২/৪০৫, দারুল কিতাব, দেওবন্দ; আল-মুহিতুল বুরহানি, ৫/১৭৯, নং ৫৫২৫, আল-মাজলিসুল ইলমী; বাদায়েউস সানায়ে, ৩/২৮১, যাকারিয়া।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা