প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে নির্জনে অবস্থানকালে চুম্বন, আলিঙ্গন বা কামভাবসহ দেখার মতো কাজ করল; কিন্তু সহবাস করল না। এরপর তাকে তালাক দিল। এ অবস্থায় ইদ্দত চলাকালীন নতুন নিকাহ ছাড়া কি রুজআত করতে পারবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী-স্ত্রীর মধ্যে নির্জনবাস সংঘটিত হওয়ার পর সহবাস না হলে এবং পরবর্তী সময়ে তালাক দেওয়া হলে ইদ্দতের বিধান প্রযোজ্য হলেও স্বামী নতুন নিকাহ ছাড়া রুজআত করতে পারবে না। কেননা এ ক্ষেত্রে ইদ্দত ওয়াজিব হওয়ার কারণ সতর্কতা অবলম্বন; বংশপরিচয়ের সংমিশ্রণ থেকে রক্ষা করার জন্য নয়। তাই নতুন নিকাহ ছাড়া দাম্পত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা বৈধ হবে না।

সুতরাং: সহবাসবিহীন নির্জনবাসের পর তালাক দিলে ইদ্দত চলাকালীন নতুন নিকাহ ছাড়া রুজআত করা জায়েয নয়।

 

সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৪, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭২, যাকারিয়া; আল-হিদায়া, ২/৪০৮; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৪০–১৪১, নং ৭৪৮৪, যাকারিয়া; তাবয়ীনুল হাকায়েক, ২/১৫৮, যাকারিয়া।

وَاللهُ أَعْلَمُ  بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা