প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন তার সঙ্গে সহবাস করতে পারবে কি? তালাকের পর স্ত্রী কি স্বামীর জন্য হারাম হয়ে যায়?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ী প্রদানের পর স্ত্রী স্বামীর বিবাহবন্ধন থেকে বের হয়ে যায় না; বরং ইদ্দত শেষ হওয়া পর্যন্ত সে স্বামীর স্ত্রী হিসেবেই বহাল থাকে। তাই ইদ্দত চলাকালীন স্ত্রীর সঙ্গে সহবাস করা বৈধ। এ সহবাসের মাধ্যমেও রুজআত সংঘটিত হয়ে যায়।
সুতরাং: তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন স্ত্রীর সঙ্গে সহবাস করা জায়েয। এ সহবাসের মাধ্যমে রুজআতও সংঘটিত হবে।
সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৫, যাকারিয়া; আল-হিদায়া, ২/৪০৯; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭০, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫৬, কোয়েটা; তাবয়ীনুল হাকায়েক, ৩/১৬১, যাকারিয়া; মাজমাউল আনহুর, ২/৮৭, মাকতাবাতু ফাকীহিল উম্মাহ, দেওবন্দ।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা