প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন তার সঙ্গে পায়ুপথে সহবাস করল। এতে কি রুজআত সংঘটিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফি মাযহাবের অগ্রাধিকারপ্রাপ্ত মত অনুযায়ী, তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে পায়ুপথে সহবাস করলে রুজআত সংঘটিত হয়ে যাবে। কেননা এ কাজ কামভাবসহ স্পর্শ থেকে মুক্ত নয়। তবে স্ত্রীর সঙ্গে পায়ুপথে সহবাস করা মারাত্মক গুনাহের কাজ এবং শরিয়তে কঠোরভাবে নিষিদ্ধ।
সুতরাং: ইদ্দত চলাকালীন স্ত্রীর সঙ্গে পায়ুপথে সহবাস করলে অগ্রাধিকারপ্রাপ্ত মত অনুযায়ী রুজআত হয়ে যাবে। তবে এ কাজ সম্পূর্ণ হারাম ও গুনাহের কাজ।
সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৬, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭০, যাকারিয়া; ফাতহুল কাদীর, ৪/১৪৩, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/১৫০, কোয়েটা; তাবয়ীনুল হাকায়েক, ৩/১৫০, যাকারিয়া; মাজমাউল আনহুর, ২/৮১, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা