প্রশ্ন কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন ঘুমিয়ে ছিল। এ অবস্থায় তার স্ত্রী তার সঙ্গে সহবাস করল এবং সহবাসে প্রবেশ সংঘটিত হলো। এতে কি রুজআত হয়ে যাবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী ঘুমন্ত অবস্থায় থাকলেও তালাকে রুজআয়ীপ্রাপ্ত ইদ্দত পালনরত স্ত্রী তার সঙ্গে সহবাস করলে এবং প্রবেশ সংঘটিত হলে সর্বসম্মতিক্রমে রুজআত হয়ে যাবে। সুতরাং: স্বামী ঘুমন্ত থাকা অবস্থায় স্ত্রী সহবাস করলেও প্রবেশ সংঘটিত হলে রুজআত সহিহ হয়ে যাবে।
সূত্র:* ফাতহুল কাদীর, ৪/১৪২, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৬৯, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৪/১৪১, নং ৭৪৮৩, যাকারিয়া; তাবয়ীনুল হাকায়েক, ৩/১৫০, যাকারিয়া; বাদায়েউস সানায়ে, ৩/২৮৭, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা