প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন মুখে রুজআতের শব্দ উচ্চারণ না করে তার সঙ্গে সহবাস করলে, চুম্বন করলে অথবা কামভাবসহ স্পর্শ করলে কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন স্বামী মুখে রুজআতের শব্দ উচ্চারণ না করলেও নির্দিষ্ট বৈবাহিক কর্মের মাধ্যমে রুজআত সংঘটিত হতে পারে। যেমন: স্ত্রীর সঙ্গে সহবাস করা, কামভাবসহ চুম্বন করা, স্পর্শ করা অথবা কামভাবসহ তার লজ্জাস্থানের দিকে তাকানো। তবে কর্মের মাধ্যমে রুজআত করা মাকরূহ। তাই পরবর্তীতে সাক্ষীদের সামনে মৌখিকভাবে রুজআত করাও মুস্তাহাব।

 

সুতরাং: ইদ্দত চলাকালীন সহবাস, কামভাবসহ চুম্বন বা স্পর্শের মাধ্যমে হানাফি মাযহাব অনুযায়ী রুজআত সংঘটিত হয়ে যাবে।

সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৬৮, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/২৫, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫০, কোয়েটা; বাদায়েউস সানায়ে, ৩/২৮৭, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৩৪–১৩৫, নং ৭৪৮০–৭৪৮১, যাকারিয়া।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা