প্রশ্ন: কোনো ব্যক্তি অন্যের তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীকে তার স্বামীর পক্ষ থেকে বলে, ‘আমি তোমার সঙ্গে রুজআত করলাম।’ পরে স্বামী এ রুজআত অনুমোদন করে নিলে কি রুজআত সহিহ হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি অন্যের তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে তার স্বামীর পক্ষ থেকে রুজআত করলে এবং পরবর্তীতে স্বামী তা অনুমোদন করে নিলে রুজআত সহিহ হয়ে যাবে। সুতরাং: অন্য ব্যক্তি স্বামীর পক্ষ থেকে রুজআত করার পর স্বামী তা অনুমোদন করলে রুজআত কার্যকর হবে।
সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৭০, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫১, কোয়েটা।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা