প্রশ্ন: কোনো ব্যক্তি তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীকে ইদ্দত চলাকালীন বলে, ‘তুমি আমার কাছে আগের মতোই আছ’ অথবা ‘তুমি আমার স্ত্রী।’ এ ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ দ্বারা কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, রুজআতের ক্ষেত্রে সুস্পষ্ট শব্দের পরিবর্তে কিনায়া বা ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করলে রুজআতের নিয়ত থাকা জরুরি। যেমন, ‘তুমি আমার কাছে আগের মতোই আছ’ অথবা ‘তুমি আমার স্ত্রী’—এ ধরনের শব্দ দ্বারা রুজআতের নিয়ত থাকলে রুজআত সহিহ হবে। কিন্তু রুজআতের নিয়ত না থাকলে রুজআত সংঘটিত হবে না। সুতরাং: কিনায়া বা ইঙ্গিতপূর্ণ শব্দ দ্বারা রুজআত করতে হলে রুজআতের নিয়ত থাকা শর্ত।

 

সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৪, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৬৮, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৪৩, নং ৭৪৯৪, যাকারিয়া; ফাতহুল কাদীর, ৪/১৪২।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা