প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন আবার নতুন করে তার সঙ্গে নিকাহ করল। এ অবস্থায় কি নতুন নিকাহের মাধ্যমে রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তি তার তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীর ইদ্দত চলাকালীন নিয়মমাফিক নতুন করে নিকাহ করলেও রুজআত সহিহ হয়ে যাবে। স্ত্রী পুনরায় তার বিবাহবন্ধনে বহাল থাকবে। এ মতটি যাহিরুর রিওয়ায়াহ এবং এর ওপরই ফতোয়া। সুতরাং: তালাকে রুজআয়ীর ইদ্দত চলাকালীন নতুন করে নিকাহ করলেও রুজআত সহিহ হয়ে যাবে।

 

সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৬, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫০, কোয়েটা; ফাতহুল কাদীর, ৪/১৪২, আল-মাকতাবাতুল আশরাফিয়্যাহ, দেওবন্দ; তাবয়ীনুল হাকায়েক, ৩/১৫০, যাকারিয়া।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা