প্রশ্ন: কোনো ব্যক্তি তালাকে রুজআয়ীপ্রাপ্ত স্ত্রীকে ইদ্দত চলাকালীন বলে, ‘আমি তোমাকে নিকাহ করলাম’ অথবা ‘আমি তোমাকে বিবাহ করলাম।’ এ কথার মাধ্যমে কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে ‘আমি তোমাকে নিকাহ করলাম’ অথবা ‘আমি তোমাকে বিবাহ করলাম’ বললেও রুজআত সহিহ হয়ে যাবে। ইমাম মুহাম্মদ রহ.-এর মতে, তাযবীজ শব্দের মাধ্যমেও রুজআত সহিহ হয় এবং এ মতের ওপরই ফতোয়া। সুতরাং: ইদ্দত চলাকালীন স্ত্রীকে নিকাহ বা তাযবীজের শব্দে বিবাহ করার কথা বললে রুজআত সংঘটিত হয়ে যাবে।

 

সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৬৮–৪৬৯, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/২৪, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫০, কোয়েটা; বাদায়েউস সানায়ে, ৩/২৮৯, যাকারিয়া।

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা