প্রশ্ন: কোনো ব্যক্তি অন্য কথা বলতে গিয়ে ভুলবশত রুজআতের সুস্পষ্ট শব্দ উচ্চারণ করে ফেললে কি রুজআত সংঘটিত হবে? যেমন, সে অন্য কথা বলতে চেয়েছিল; কিন্তু মুখ থেকে বের হয়ে গেল, ‘আমি তোমাকে ফিরিয়ে নিলাম।’

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর ইদ্দত চলাকালীন স্বামীর মুখ থেকে ভুলবশত রুজআতের সুস্পষ্ট শব্দ বের হয়ে গেলেও রুজআত সংঘটিত হয়ে যাবে। কেননা রুজআতের ক্ষেত্রে ভুলবশত উচ্চারিত সুস্পষ্ট শব্দও কার্যকর হয়।

সুতরাং: ইদ্দত চলাকালীন স্বামীর মুখ থেকে ভুলবশত রুজআতের সুস্পষ্ট শব্দ বের হলেও রুজআত সহিহ হয়ে যাবে।

 

সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৪, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৫০, কোয়েটা; বাদায়েউস সানায়ে, ৩/২৯৪, যাকারিয়া।

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা