প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ঠাট্টা বা কৌতুকের ছলে বলে, ‘আমি তোমাকে ফিরিয়ে নিলাম।’ এ অবস্থায় কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন স্বামী ঠাট্টা বা কৌতুকের ছলে রুজআতের সুস্পষ্ট শব্দ উচ্চারণ করলেও রুজআত সংঘটিত হয়ে যাবে। কেননা হানাফি মাযহাব অনুযায়ী রুজআতের ক্ষেত্রে ঠাট্টা ও ক্রীড়াচ্ছলেও উচ্চারিত সুস্পষ্ট শব্দ কার্যকর হয়। সুতরাং: ঠাট্টা করে রুজআতের সুস্পষ্ট শব্দ উচ্চারণ করলেও রুজআত সহিহ হয়ে যাবে।

সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৭০, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/২৪, যাকারিয়া।

 

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা