প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর তাকে ভয়ভীতি দেখিয়ে বা জোরপূর্বক রুজআতের শব্দ বলানো হলো। এ অবস্থায় কি রুজআত সংঘটিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন স্বামীকে জোরপূর্বক রুজআতের শব্দ উচ্চারণ করানো হলেও রুজআত সহিহ হয়ে যাবে। কেননা হানাফি মাযহাব অনুযায়ী জোরপূর্বক রুজআতের শব্দ উচ্চারণ করলেও তা কার্যকর হয়। সুতরাং: স্বামীকে জোরপূর্বক রুজআতের শব্দ বলানো হলেও ইদ্দত চলাকালীন রুজআত সহিহ হয়ে যাবে।

 

সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৭০, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/২৪, যাকারিয়া; বাদায়েউস সানায়ে, ৩/২৯৪, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৮৩, যাকারিয়া।

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা