প্রশ্ন: স্বামী স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন কোন কোন শব্দ উচ্চারণ করলে রুজআত সংঘটিত হবে? এসব শব্দের ক্ষেত্রে নিয়ত করা কি জরুরি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী ইদ্দত চলাকালীন রুজআতের উদ্দেশ্যে অথবা নিম্নোক্ত সুস্পষ্ট শব্দগুলো উচ্চারণ করলে নিয়ত ছাড়াই রুজআত সংঘটিত হয়ে যায়—১. আমি তোমার সঙ্গে রুজআত করলাম।২. আমি তোমাকে ফিরিয়ে নিলাম।৩. আমি তোমাকে ফিরিয়ে আনলাম।৪. আমি তোমাকে আমার নিকাহে বহাল রাখলাম।৫. আমি আমার স্ত্রীর সঙ্গে রুজআত করলাম।
সুতরাং: উল্লিখিত সুস্পষ্ট শব্দগুলোর মাধ্যমে ইদ্দত চলাকালীন রুজআত করলে নিয়ত ছাড়াই রুজআত সহিহ হয়ে যাবে।
সূত্র:* আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৪, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৩৮, নং ৭৪৭৮, যাকারিয়া; আল-হিদায়া, ২/৩৯৫, দারুল কিতাব, দেওবন্দ।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা