প্রশ্ন: স্বামী স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর বলল, ‘আমি তোমার সঙ্গে আর রুজআত করব না’ অথবা ‘আমি আমার রুজআতের অধিকার বাতিল করে দিলাম।’ এরপর ইদ্দত চলাকালীন সে রুজআত করতে চাইলে কি পারবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী তালাক দেওয়ার পর রুজআত না করার ঘোষণা দিলেও অথবা নিজের রুজআতের অধিকার বাতিল করার কথা বললেও ইদ্দত চলাকালীন তার রুজআতের অধিকার অবশিষ্ট থাকবে। কেননা রুজআতের অধিকার শরিয়ত কর্তৃক নির্ধারিত; শুধু মুখে তা বাতিল করার ঘোষণা দিলে এ অধিকার বাতিল হয় না।
সুতরাং: স্বামী রুজআত না করার ঘোষণা দিলেও ইদ্দত শেষ হওয়ার আগে চাইলে রুজআত করতে পারবে।
সূত্র: আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৭০, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৫/২৭, যাকারিয়া; আন-নাহরুল ফাইক, ২/৪১৪, যাকারিয়া; আল-বাহরুর রায়েক, ৪/৮৫, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা