প্রশ্ন: স্বামী স্ত্রীকে এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর কত দিন পর্যন্ত তাকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে? ইদ্দত শেষ হয়ে গেলে কি রুজআত করা যাবে?

 

الجواب  باسم  ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর স্বামী কেবল ইদ্দত চলাকালীন রুজআত করার অধিকার রাখে। ইদ্দত শেষ হওয়ার আগে রুজআত না করলে স্ত্রী স্বামীর বিবাহবন্ধন থেকে বের হয়ে যাবে। ঋতুমতী নারীর ইদ্দত তিন হায়েজ এবং গর্ভবতী নারীর ইদ্দত সন্তান প্রসব পর্যন্ত।ইদ্দত শেষ হওয়ার পর স্বামী চাইলে নতুন নিকাহের মাধ্যমে পুনরায় তাকে বিবাহ করতে পারবে।

সুতরাং: রুজআতের অধিকার ইদ্দত শেষ হওয়া পর্যন্ত বহাল থাকে। ইদ্দত শেষ হয়ে গেলে আগের নিকাহের ভিত্তিতে আর রুজআত করা যাবে না।

 

সূত্র:* আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, কিতাবুত তালাক, ১/৪৭০, যাকারিয়া; আল-হিদায়া, ২/৩৯৪, দারুল কিতাব, দেওবন্দ।

 

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা