প্রশ্ন: কোন কোন শর্ত পাওয়া গেলে তালাক রুজআয়ী হিসেবে গণ্য হবে? রুজআয়ী তালাকের শর্তগুলো কী?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাক রুজআয়ী হওয়ার জন্য নিম্নোক্ত পাঁচটি বিষয় থাকা জরুরি—১. স্বাধীন নারীর ক্ষেত্রে তালাক এক বা দুইটি হতে হবে; তিনটি হলে রুজআত করা যাবে না।২. তালাক কোনো আর্থিক বিনিময়ের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না।৩. তালাককে এমন কোনো বিশেষণের সঙ্গে যুক্ত করা যাবে না, যা বায়েন তালাকের অর্থ প্রকাশ করে।৪. তালাককে কোনো কিছুর সঙ্গে উপমিত করা যাবে না।৫. তালাকটি কিনায়া বা ইঙ্গিতপূর্ণ শব্দের মাধ্যমে সংঘটিত হওয়া যাবে না।এসব শর্তের কোনো একটি অনুপস্থিত থাকলে তালাক রুজআয়ী থাকবে না; বরং বায়েন হয়ে যাবে।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৬, যাকারিয়া; ফাতহুল কাদীর, ৩/১৪১, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা