প্রশ্ন: স্বামী স্ত্রীকে এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন তাকে ফিরিয়ে নিতে চাইলে স্ত্রীর সম্মতি নেওয়া কি জরুরি? স্ত্রী রাজি না হলেও কি রুজআত করা যাবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন রুজআতের জন্য স্ত্রীর সম্মতি শর্ত নয়। স্ত্রী রাজি না থাকলেও স্বামী তাকে রুজআত করতে পারবে। এমনকি স্বামীকে জোরপূর্বক রুজআত করানো হলেও রুজআত সহিহ হয়ে যাবে। সুতরাং: তালাকে রুজআয়ীর ইদ্দত চলাকালীন স্ত্রী সম্মতি না দিলেও স্বামীর রুজআত সহিহ হবে।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৬, যাকারিয়া; আল-ফাতাওয়াল হিন্দিয়্যাহ, ১/৪৭০, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৩৮, নং ৭৪৭৮, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা