প্রশ্ন: কোনো ব্যক্তি স্ত্রীকে তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দতের মধ্যে ফিরিয়ে নিতে চাইলে কীভাবে রুজআত করবে? রুজআতের সময় সাক্ষী রাখা কি জরুরি?

الجواب باسم  ملهم   الصدق والصواب

 ইসলামিক শরিয়াহ মোতাবেক, রুজআতের উত্তম পদ্ধতি হলো মুখে স্পষ্টভাবে রুজআতের শব্দ উচ্চারণ করা, স্ত্রীকে বিষয়টি জানিয়ে দেওয়া এবং রুজআতের সময় সাক্ষী রাখা। এতে পরবর্তী সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে না। তবে সাক্ষী রাখা রুজআত সহিহ হওয়ার শর্ত নয়; বরং সাক্ষী রাখা মুস্তাহাব। একইভাবে স্ত্রীকে রুজআতের বিষয়টি জানিয়ে দেওয়াও মুস্তাহাব।

 

সুতরাং: সুন্নাতসম্মত পদ্ধতি হলো মৌখিকভাবে রুজআত করা, সাক্ষী রাখা এবং স্ত্রীকে জানিয়ে দেওয়া। সাক্ষী না রাখলেও রুজআত সহিহ হয়ে যাবে।

সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৮, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৩৮, নং ৭৪৭৮, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, ৫/১৭৯, আল-মাজলিসুল ইলমী, বৈরুত।

 

وَاللهُ  أَعْلَمُ   بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা