আমার স্বামীর সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। আমার স্বামী রাগ করে আমার ফোনকল ধরছিলেন না। তাই আমি রাগ করে তাঁকে বলি—“এই শোনো, মেসেজে কথা পরিষ্কার করো। মানুষকে ঝুলিয়ে রাখবে না। আমি কোনো কাগজপত্র মানি না। ইসলাম অনুযায়ী তিন তালাক বলতে বাধ্য হব। তুমি আমার জন্য হারাম হয়ে যাও।”(তখন আমি বা আমার স্বামী—কেউই ১৮ নম্বর কলাম সম্পর্কে কিছু জানতাম না। এমনকি ১৮ নম্বর কলাম কী, সেটাও জানতাম না। আমি জানতাম, মেয়েরা তালাক দিতে পারে না। পরে জানতে পারি, ১৮ নম্বর কলামে ক্ষমতা দেওয়া থাকলেও স্ত্রী নিজে থেকে তালাক দিতে পারে না; বরং সেই ক্ষমতা গ্রহণ করতে হয়। আমাদের কাবিননামায় ১৮ নম্বর কলাম দেওয়া আছে। হ্যাঁ, বনিবনা না হলে প্রচলিত আইন অনুযায়ী আমার স্বামী এই বিষয়টি না জেনেই সেখানে স্বাক্ষর করেছিলেন।)আমার স্বামী মেসেজগুলো দেখছিলেন না। তাঁকে ভয় দেখানোর জন্য আমি একটি ভয়েস রেকর্ডার চালু করে দিই। কিন্তু সেখানে আমি কিছুই বলিনি। শুধু রেকর্ডারটি চালু করে রাখি, যেন তিনি মনে করেন, আমি তাঁকে ভয়েস মেসেজ পাঠিয়েছি। এরপর তিনি মেসেজগুলো দেখেন।যেহেতু ওই ভয়েস রেকর্ডিংয়ে আমি কিছুই বলিনি, তাই তাঁকে ভয় দেখানোর জন্য বলি, “তুমি আজ থেকে আমার স্বামী হিসেবে হারাম হয়ে গেলে।”ওই ভয়েস মেসেজের মাধ্যমে ইঙ্গিত করে বলি যে, আমি তালাক দিয়েছি; কিন্তু ভয়েস রেকর্ডিংয়ে আমি আসলে কিছুই বলিনি।এরপর আমার স্বামী মেসেজগুলো দেখে শুধু বলেন, “OK”। তবে তাঁর তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না। তিনি শুধু ঝগড়া থামানোর জন্য অথবা আমার রাগ কমানোর জন্য ‘OK’ বলেছিলেন।এরপর আমাদের মধ্যে আবার স্বাভাবিক কথাবার্তা শুরু হয়।এখন আমি জানতে চাই, আমাদের এ ধরনের কথাবার্তার কারণে কোনো সমস্যা হয়েছে কি না?ঝগড়ার সময় অনেকবার আমি বলেছি, “আমি তোমার সঙ্গে আর থাকব না।” তখন তিনি বলেছেন, “থেকো না।” তবে তাঁর তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না।তিনি আরও বলেছেন, “২৮ তারিখে ঢাকায় গিয়ে তোমার যা মন চায়, করো।”

এখন তিনি বলেছেন, “ঠান্ডা হও, প্লিজ। ঘুমাও। আচ্ছা, আমার ভুল হয়েছে। কিন্তু আমাদের কারও মধ্যে তালাকের কোনো নিয়ত ছিল না।”তবে নিয়ত ছিল কি না, তা যদি কারও মনে না থাকে, তাহলে কী হবে? বিষয় নিয়ে আমি অনেক কান্নাকাটি করছিলাম। পরে আমার স্বামী আমাকে বোঝাচ্ছিল। বোঝাতে বোঝাতে সে বলে, তোমার যদি মনে হয় তালাক হয়ে গেছে, তাহলে তালাক দিয়ে দিয়েছি।তখন আমি জিজ্ঞাসা করি, কী বলেছিলে তুমি? তখন সে বলে, ওই সময় কী বলেছে, সেটা বলার জন্য বলেছি। বলেছি, তোমার যদি মনে হয় তালাক হয়ে গেছে, তাহলে হয়ে গেছে। আমি এমনিই বলেছি। তোমাকে তালাক দিইনি। সে স্বীকারই করে না যে সে তালাক দিয়েছে। সে বলে, তুমি ভুল শুনেছ। আমি এমন কোনো কথাই বলিনি।

সে বলতেছে, তুমি তালাক দাও নাই। বলেছে, ওই সময় যদি তোমার মনে হয়ে থাকে যে আমি তালাক হয়ে গেছে  তাহলে হয়ে গেছে

একবারই বলেছে। কিন্তু আমি একবার শুনেছি, “তোমার যদি মনে হয়ে থাকে, তাহলে তালাক দিয়ে দিয়েছি।”

 

الجواب باسم ملهم  الصدق والصواب

 

ইসলামী বিধান মতে তালাক একটি নিকৃষ্ট গর্হিত বৈধ কাজ অতি প্রয়োজন ব্যতীত শরীয়ত তালাক দেওয়া থেকে নিরুৎসাহিত করে তথাপি কোন ব্যক্তি যদি  ইচ্ছায় অনিচ্ছায় তালাকের স্বীকারোক্তি দেয় তাহলে সংখ্যা অনুযায়ী তালাক পতিত হয়ে যায়

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে আপনি স্বামীকে উদ্দেশ্য করে  “তুমি আজ থেকে আমার স্বামী হিসেবে হারাম হয়ে গেলে।” উক্ত কথা বলার পর জবাবে যেহেতু স্বামী OK বলেছেন এর দ্বারা তালাকের স্বীকারোক্তি প্রমাণিত হওয়ার কারণে এক তালাকে বায়েন পতিত হয়ে গেছে।  অতঃপর একপর্যায়ে স্বামী যখন আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন  "তোমার যদি মনে হয় তালাক হয়ে গেছে, তাহলে তালাক দিয়ে দিয়েছি"।উক্ত কথার দ্বারা নতুন আরেকটি তালাক পতিত হয়েছে এবং পূর্বের তালাকের সাথে মিলিত হয়ে তা বায়েনে রূপান্তরিত হয়ে মোট দুই তালাকে বায়েন পতিত হয়েছে।

তালাকে বায়েনের বিধান হলো: ইদ্দত বাকি থাকুক অথবা ইদ্দত শেষ হয়ে যাক—উভয় অবস্থায় স্বামী-স্ত্রী পুনরায় একত্রে সংসার করতে চাইলে নতুন করে মোহর নির্ধারণ করে, শরিয়তসম্মত সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করতে পারবে। এভাবে নতুন বিবাহের মাধ্যমে তারা পুনরায় দাম্পত্য জীবন শুরু করতে পারবে। তবে যেহেতু পূর্বে দুই তালাকে বায়েন সংঘটিত হয়েছে, তাই নতুন বিবাহের পর স্বামী মাত্র এক তালাকের মালিক থাকবে। অর্থাৎ, পরবর্তীতে সে আর দুই তালাক দিতে পারবে না; বরং তার অবশিষ্ট তালাকের অধিকার থাকবে মাত্র এক তালাকের।

 

الادلة الشرعية

سورة البقرة (الاية ٢٢٩)

الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ

رد المحتار (٤/٤٤٣/الازهر)

ولو قال للكاتب: اكتب طلاق امرأتي كان إقرارا بالطلاق وإن لم يكتب؛

بدائع الصنائع: کتاب الطلاق، فصل فی حکم الطلاق البائن، 187/3، ط: دار الكتب العلمية)

"فالحكم الأصلي لما دون الثلاث من الواحدة البائنة، والثنتين البائنتين هو نقصان عدد الطلاق، وزوال الملك أيضا حتى لا يحل له وطؤها إلا بنكاح جديد ولا يصح ظهاره، وإيلاؤه ولا يجري اللعان بينهما ولا يجري التوارث ولا يحرم حرمة غليظة حتى يجوز له نكاحها من غير أن تتزوج بزوج آخر؛ لأن ما دون الثلاثة - وإن كان بائنا - فإنه يوجب زوال الملك لا زوال حل المحلية."

 

والله اعلم بالصواب

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা