প্রশ্ন: ইসলামে তালাকে রুজআয়ীর পর স্বামীকে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন? এর মধ্যে কী কল্যাণ রয়েছে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, অনেক সময় মানুষ রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে ফেলে। কিন্তু পরবর্তী সময়ে অনুশোচনা করে এবং পুনরায় সংসার করতে আগ্রহী হয়। তাই ইসলাম ইদ্দত চলাকালীন স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। জাহিলিয়াতের যুগে তালাক ও রুজআতের কোনো নির্দিষ্ট সীমা ছিল না। স্বামী ইচ্ছামতো স্ত্রীকে তালাক দিয়ে ইদ্দত শেষ হওয়ার আগে রুজআত করত এবং এভাবে স্ত্রীকে দীর্ঘদিন ঝুলিয়ে রাখত। ইসলাম এ জুলুমপূর্ণ প্রথা রহিত করে তালাকের সীমা নির্ধারণ করেছে।আল্লাহ তাআলা ইরশাদ করেন—
الطَّلَاقُ مَرَّتَانِ ۖ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
অর্থাৎ, তালাক দুইবার। অতঃপর হয় বিধি মোতাবেক স্ত্রীকে রেখে দেবে, অথবা সুন্দরভাবে বিদায় দেবে।—সূরা আল-বাকারা, আয়াত: ২২৯। সুতরাং: ইসলামে রুজআতের বিধান দেওয়ার উদ্দেশ্য হলো, স্বামী-স্ত্রীর মধ্যে পুনর্মিলনের সুযোগ রাখা এবং স্ত্রীকে অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখার জুলুম থেকে রক্ষা করা।
সূত্র: তিরমিযি শরিফ, ১/২২৬; আবু দাউদ শরিফ, ১/২৯৭; রহমাতুল্লাহিল ওয়াসিআহ, ৫/১৩৬।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা