প্রশ্ন: রুজআত কাকে বলে? কোনো ব্যক্তি স্ত্রীকে এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত চলাকালীন কীভাবে তাকে ফিরিয়ে নিতে পারবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, এক বা দুই তালাকে রুজআয়ী দেওয়ার পর ইদ্দত শেষ হওয়ার আগে স্বামীর স্ত্রীকে পুনরায় নিজের বিবাহবন্ধনে বহাল রাখাকে রুজআত বলে। রুজআত মৌখিকভাবে অথবা নির্দিষ্ট বৈবাহিক কর্মের মাধ্যমে সংঘটিত হতে পারে। যেমন: রুজআতের সুস্পষ্ট শব্দ উচ্চারণ করা, সহবাস করা, কামভাবসহ চুম্বন করা বা স্পর্শ করা।

সুতরাং: তালাকে রুজআয়ীর পর ইদ্দত চলাকালীন স্বামী নতুন নিকাহ ছাড়াই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে। একেই রুজআত বলা হয়।

 

সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুর রুজআহ, ৫/২৩–২৫, যাকারিয়া; আল-ফাতাওয়াত তাতারখানিয়া, ৫/১৩৮–১৩৯, নং ৭৪৭৮–৭৪৮১, যাকারিয়া; আল-হিদায়া, ২/৪০৫।

 

وَاللهُأَعْلَمُبِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা