প্রশ্ন: স্বামী স্ত্রীকে ‘ফারেগ খাত্তি’ (فارغخطی) বললে তালাক পতিত হবে কি? এ ক্ষেত্রে তালাকের নিয়ত থাকা জরুরি কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো শব্দ যদি কোনো এলাকায় প্রচলিত অর্থে শুধু তালাক বোঝানোর জন্য ব্যবহৃত হয়, তাহলে সেই শব্দ দ্বারা নিয়ত ছাড়াই তালাক পতিত হয়। আলোচ্য فارغخطیশব্দটি পশ্চিম উত্তর প্রদেশের স্থানীয় প্রচলনে শুধু তালাকের অর্থে ব্যবহৃত হওয়ায়, এ শব্দ দ্বারা নিয়ত ছাড়াই একটি তালাকে রজয়ী পতিত হবে।
অনুরূপভাবে, رهاكردم (রাহা কারদাম—আমি মুক্ত করে দিয়েছি) শব্দটি স্ত্রীকে উদ্দেশ্য করে বললে তা সারীহ বা স্পষ্ট তালাকের শব্দ হিসেবে গণ্য হবে। ফলে এর দ্বারা তালাক পতিত হবে। এ ক্ষেত্রে স্বামী তালাকের নিয়ত করেনি বলে দাবি করলে তার সে দাবি গ্রহণযোগ্য হবে না। অতএব: ‘ফারেগ খাত্তি’ শব্দটি সংশ্লিষ্ট এলাকার প্রচলনে শুধু তালাকের অর্থে ব্যবহৃত হলে তা দ্বারা নিয়ত ছাড়াই একটি তালাকে রজয়ী পতিত হবে। আর ‘রাহা কারদাম’ শব্দটি স্ত্রীকে উদ্দেশ্য করে বললে তা সারীহ তালাক হিসেবে গণ্য হবে।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৫৩০, যাকারিয়া, ৩/২৯৯, করাচি; আল-ফাতাওয়াল হিন্দিয়্যা, ১/৩৭৯, কাদীম, ১/৪৪৭, জাদীদ; মাজমাউল আনহুর, ২/৩৭, মাকতাবাতু ফাকিহিল উম্মাহ, দেওবন্দ; আল-বাহরুর রায়িক, ৩/৩০১, কোয়েটা; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪৬৫, নং: ৬৬৮১, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা