প্রশ্ন: স্বামী স্ত্রীকে বলল, ‘তুমি এখান থেকে চলে যাও, তোমার ওপর তালাক।’ এ কথা বললে স্ত্রীর ওপর কয় তালাক পতিত হবে?

 

الجواب   باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী যদি «چلیجا» (চলে যাও) শব্দ দ্বারা তালাকের নিয়ত না করে, তাহলে পরবর্তী «تجھپرطلاق» (তোমার ওপর তালাক) শব্দের কারণে স্ত্রীর ওপর একটি তালাকে রজয়ী পতিত হবে। আর যদি «چلیجا»শব্দ দ্বারাও তালাকের নিয়ত করে, তাহলে উভয় শব্দের সমন্বয়ে স্ত্রীর ওপর দুটি তালাকে বায়িন পতিত হবে। ফলে নতুন নিকাহ ছাড়া রুজু করা বৈধ হবে না।

অতএব: ‘চলে যাও’ শব্দ দ্বারা তালাকের নিয়ত না থাকলে একটি তালাকে রজয়ী এবং নিয়ত থাকলে দুটি তালাকে বায়িন পতিত হবে।

 

সূত্র: আল-হিদায়া, কিতাবুত তালাক, ফাসলুন ফি তাশবিহিত তালাকি ওয়া ওয়াসফিহি, ২/৩৮৬; আদ-দুররুল মুখতার, কিতাবুত তালাক, বাবুল কিনায়াত, ৪/৫২৯–৫৩৩, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ৪/৫৪০, যাকারিয়া, ৩/৩০৬, করাচি; আল-বাহরুর রায়িক, ৩/৩০৬, কোয়েটা; মাজমাউল আনহুর, ২/৪০২, বৈরুত।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা