প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তোমার ওপর কঠোর তালাক।’ এ কথার দ্বারা কি তালাকে বায়িন পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের সারীহ শব্দকে কঠোরতা বা বৃদ্ধি-জাতীয় কোনো বিশেষণ দ্বারা বিশেষিত করলে তা তালাকে বায়িন হিসেবে কার্যকর হয়। তবে তিন তালাকের নিয়ত না থাকলে একটি তালাকে বায়িন পতিত হয়। সুতরাং: স্বামী স্ত্রীকে ‘তোমার ওপর কঠোর তালাক’ বললে তিন তালাকের নিয়ত না থাকলে একটি তালাকে বায়িন পতিত হবে।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুল কিনায়াত, ৪/৫৩১, যাকারিয়া; তাবয়ীনুল হাকায়িক, কিতাবুত তালাক, ফাসলুন ফি ইদাফাতিত তালাকি ইলায যামান, ৩/৬৮, যাকারিয়া; ২/২১১, আল-মাকতাবাতুল ইমদাদিয়্যাহ, মুলতান; আল-হিদায়া, কিতাবুত তালাক, ফাসলুন ফি তাশবিহিত তালাকি ওয়া ওয়াসফিহি, ২/৩৮৬।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা