প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে প্রথমে বলল, ‘আমি তোমাকে তালাক দিয়ে দিলাম।’ এরপর বলল, ‘তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ এতে কয় তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী প্রথমে সারীহ শব্দে তালাক দেওয়ার পর দ্বিতীয় বাক্য দ্বারা অতিরিক্ত তালাকের নিয়ত করলে দুটি তালাকে বায়িন পতিত হবে। কেননা সারীহ যখন বায়িনের সঙ্গে যুক্ত হয়, তখন সারীহও বায়িন হয়ে যায়। আর দ্বিতীয় বাক্য দ্বারা অতিরিক্ত তালাকের নিয়ত না করে প্রথম বাক্যের তাকিদ বা সংবাদ উদ্দেশ্য হলে কেবল একটি তালাকে রজয়ী পতিত হবে। সুতরাং: দ্বিতীয় বাক্য দ্বারা অতিরিক্ত তালাকের নিয়ত করলে দুটি তালাকে বায়িন এবং শুধু তাকিদ বা সংবাদ উদ্দেশ্য হলে একটি তালাকে রজয়ী পতিত হবে।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুল কিনায়াত, ৪/৫৪০, যাকারিয়া; ৩/৩০৬, করাচি; আল-বাহরুর রায়িক, ৩/৩০৬; মাজমাউল আনহুর, ২/৪০২, বৈরুত।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা