প্রশ্ন: স্ত্রী দাবি করল, স্বামী তাকে তিন তালাক দিয়েছে। কিন্তু তার দাবির পক্ষে দুজন শরিয়তসম্মত সাক্ষী নেই। অন্যদিকে স্বামী শপথ করে বলল, সে মাত্র এক তালাক দিয়েছে। এ অবস্থায় কয় তালাক কার্যকর হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের সংখ্যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ হলে এবং স্ত্রীর দাবির পক্ষে প্রমাণ না থাকলে স্বামীর স্বীকারোক্তি ও শপথের ভিত্তিতে বিচারিক ফয়সালা করা হবে। তবে স্ত্রী যদি নিজ কানে তিন তালাক শুনে থাকে, তাহলে তার জন্য স্বামীকে নিজের ওপর ক্ষমতা দেওয়া বৈধ নয়; বরং যথাসম্ভব তার কাছ থেকে নিষ্কৃতি লাভের চেষ্টা করবে। নিষ্কৃতির কোনো উপায় না থাকলে স্ত্রী বাধ্য হলে গুনাহ স্বামীর ওপর বর্তাবে।
সুতরাং: বিচারিকভাবে এক তালাকের ফয়সালা হবে। তবে স্ত্রী নিজ কানে তিন তালাক শুনে থাকলে তার জন্য স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বজায় রাখা বৈধ হবে না।
সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারীহ, ৪/৪৬৩, যাকারিয়া; ৩/২৫১, করাচি; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, ১/৩৫৪, কাদীম, যাকারিয়া; ১/৪২২, জাদীদ; আল-বাহরুর রায়িক, ৩/২৫৭; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/২২৫।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা