প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলে, ‘তোমার ওপর এতটি তালাক রয়েছে’ এবং আঙুল দিয়ে সংখ্যা নির্দেশ করে। এতে কয় তালাক পতিত হবে?

 

الجواب  باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের সংখ্যা নির্ধারণের সময় আঙুলের ইশারা দ্বারা যে সংখ্যা বোঝানো হয়, সেই সংখ্যাই বিবেচিত হবে। কারণ আঙুলের ইশারা সংখ্যার স্পষ্টতা প্রদান করে। সুতরাং: স্বামী যতটি আঙুল দিয়ে তালাকের সংখ্যা নির্দেশ করবে, ততটি তালাক পতিত হবে।

 

সূত্র: আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারীহ, ৪/৪৯৫, যাকারিয়া; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪৩৮, নং: ৬৬১৭, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, কিতাবুত তালাক, ৪/৪১৩, নং: ৪৭০৯, আল-মাজলিসুল ইলমি; আল-হিদায়া, কিতাবুত তালাক, বাবু ইকায়িত তালাক, ফাসলুন ফি তাশবিহিত তালাকি ওয়া ওয়াসফিহি, ২/৩৮৬, আল-মাকতাবাতুন নাঈমিয়্যাহ, দেওবন্দ; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/২১০।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা