প্রশ্ন: কোনো ব্যক্তি তার এমন স্ত্রীকে, যার সঙ্গে এখনো সহবাস হয়নি, বলল, ‘তোমার ওপর এক এবং এক তালাক রয়েছে।’ এতে কয় তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, যে স্ত্রীর সঙ্গে সহবাস হয়নি, তাকে এক তালাক দিলে সে তালাকে বায়িনের মাধ্যমে বিবাহবন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ওপর ইদ্দতও ওয়াজিব হয় না। তাই পরবর্তী তালাক প্রথম তালাকের সঙ্গে যুক্ত হবে না। সুতরাং: সহবাস না করা স্ত্রীকে ‘এক এবং এক তালাক’ বললে কেবল একটি তালাকে বায়িন পতিত হবে।

 

সূত্র: আদ-দুররুল মুখতার, কিতাবুত তালাক, বাবু তালাকি গায়রিল মাদখুলি বিহা, ৪/৫১৪–৫১৫, যাকারিয়া; আল-হিদায়া, ২/৩৮৮, আল-মাকতাবাতুন নাঈমিয়্যাহ, দেওবন্দ; আল-মুহিতুল বুরহানি, ৪/৩৯৩।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা