প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘আমি তোমার তালাকে রাজি বা সন্তুষ্ট।’ এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ‘আমি তোমার তালাকে রাজি’ বা ‘আমি তোমার তালাকে সন্তুষ্ট’—এ ধরনের বাক্য দ্বারা তালাক পতিত হয় না; যদিও স্বামী তালাকের নিয়ত করে থাকে। সুতরাং: স্বামী স্ত্রীকে ‘আমি তোমার তালাকে রাজি’ বললে কোনো তালাক পতিত হবে না।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, আল-বাবুস সানি ফি ইকায়িত তালাক, ১/৩৫৯, যাকারিয়া; ১/৪২৬, জাদীদ; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪০১, নং: ৬৫২৫, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, কিতাবুত তালাক, ৪/৩৯৭, নং: ৬৪৫৩, আল-মাজলিসুল ইলমি।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা