প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে বলল, ‘তোমাকে তালাক দেওয়া আমার পছন্দ’ অথবা ‘আমি তোমার তালাক পছন্দ করেছি।’ এতে কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ‘আমি তোমার তালাককে পছন্দ করেছি’, ‘আমি তোমার তালাকে সন্তুষ্ট’ কিংবা ‘আমি তোমার তালাক চেয়েছি’—এ ধরনের বাক্য দ্বারা তালাক পতিত হয় না; যদিও স্বামী তালাকের নিয়ত করে থাকে। সুতরাং: স্বামী স্ত্রীকে উল্লিখিত বাক্যগুলো বললে নিয়ত থাকলেও কোনো তালাক পতিত হবে না।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, আল-বাবুস সানি ফি ইকায়িত তালাক, ১/৩৫৯, যাকারিয়া; ১/৪২৬, জাদীদ; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, কিতাবুত তালাক, ৪/৪০১, নং: ৬৫২৫, যাকারিয়া; ৪/৪০৯, নং: ৬৫৪৯, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, কিতাবুত তালাক, আল-ফাসলুর রাবি ফিমা ইয়ারজিউ ইলা সারীহিত তালাক, ৪/৩৯৭, নং: ৬৪৫৩, আল-মাজলিসুল ইলমি।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা