প্রশ্ন: কোনো ব্যক্তির একাধিক স্ত্রী রয়েছে। সে যদি নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য না করে বলে, ‘আমার স্ত্রীকে তালাক’, তাহলে কোন স্ত্রীর ওপর তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

         

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে এবং সে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য না করে স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে, তাহলে স্ত্রীদের মধ্য থেকে যেকোনো একজনকে নির্দিষ্ট করার অধিকার তার থাকবে। সুতরাং: স্বামী তার স্ত্রীদের মধ্য থেকে যাকে নির্দিষ্ট করবে, তার ওপর তালাক পতিত হবে।

 

সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, আল-বাবুস সানি ফি ইকায়িত তালাক, ১/৩৫৮, যাকারিয়া; ১/৪২৫, জাদীদ; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, ২/৬২৯; আল-বাহরুর রায়িক, ৩/২৫৪; ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/২৫১।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা