প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে সরাসরি ‘তালাক’ না বলে হরফগুলো আলাদা করে বলল, ‘তোমার ওপর তা-লাম-আলিফ-ক্বাফ রয়েছে।’ এতে কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের শব্দ হরফে হরফে বানান করে উচ্চারণ করলেও তা তালাকের স্পষ্ট শব্দ হিসেবে গণ্য হয়। সুতরাং: স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে ‘তোমার ওপর তা-লাম-আলিফ-ক্বাফ রয়েছে’ বললে এক তালাক পতিত হবে।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, আল-বাবুস সানি ফি ইকায়িত তালাক, ১/৩৫৭, যাকারিয়া; ১/৪২৪, জাদীদ; আল-খুলাসা; আল-বাহরুর রায়িক, কিতাবুত তালাক, ৩/২৫১, কোয়েটা।
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা