প্রশ্ন: কোনো এলাকায় ‘জবাব দিয়েছি’ শব্দটি কেবল তালাকের অর্থে প্রচলিত থাকলে, স্বামী স্ত্রীকে এ কথা বলার দ্বারা কি তালাক পতিত হবে?

 

الجواب  باسم   ملهم  الصدق   والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো শব্দ কোনো এলাকায় তালাকের অর্থে প্রচলিত হলে উরফের কারণে নিয়ত ছাড়াই তা দ্বারা তালাক পতিত হতে পারে। তবে এ তালাক রজয়ী হবে নাকি বায়িন—এ বিষয়ে ফকিহদের মধ্যে মতভেদ রয়েছে। অধিকাংশ ফাতাওয়ায় একে কিনায়ি শব্দ গণ্য করে তালাকে বায়িনের হুকুম দেওয়া হয়েছে। পক্ষান্তরে কিছু ফাতাওয়ায় একে সারীহ গণ্য করে তালাকে রজয়ীর হুকুম দেওয়া হয়েছে  সুতরাং: ‘জবাব দিয়েছি’ শব্দটি যে এলাকায় যে অর্থে প্রচলিত, তা বিবেচনা করে সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যালোচনা করে মুফতি সাহেব ফাতাওয়া দেবেন।

 

সূত্র: ইমদাদুল ফাতাওয়া, ২/৩৩২; ফাতাওয়া মাহমুদিয়া, ১২/৫৭৯, ডাবেল; আহসানুল ফাতাওয়া, ৫/১৯২; কামুসুল ফিকহ, ৩/৩৩২; আদ-দুররুল মুখতার, কিতাবুত তালাক, ৪/৪৬৪, যাকারিয়া; রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুল কিনায়াত, ৪/৫৩১, যাকারিয়া; তাকরীরাতুর রাফেয়ি, বাবুল কিনায়াত, ২১৮, যাকারিয়া।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা