প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে তালাক দিতে গিয়ে শুধু ‘তা’ উচ্চারণ করেছে। এরপর কেউ তার মুখ বন্ধ করে দিয়েছে। এতে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

       ইসলামিক শরিয়াহ মোতাবেক, তালাকের শব্দ পূর্ণ উচ্চারণ না করলে শুধু শব্দের অংশবিশেষ উচ্চারণের দ্বারা তালাক পতিত হয় না; যদিও স্বামীর তালাকের নিয়ত থাকে। সুতরাং: স্বামী শুধু ‘তা’ উচ্চারণ করার পর তার মুখ বন্ধ করে দেওয়া হলে কোনো তালাক পতিত হবে না।

 

সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, আল-বাবুস সানি ফি ইকায়িত তালাক, ১/৩৫৭, যাকারিয়া; ১/৪২৪, জাদীদ; আল-বাহরুর রায়িক, ৩/২৫৫, কোয়েটা; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, কিতাবুত তালাক, আল-ফাসলুর রাবি ফিমা ইয়ারজিউ ইলা সারীহিত তালাক, ৪/৪১৩, যাকারিয়া।

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা