প্রশ্ন: স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করল, ‘আমার কি তালাক হয়ে গেছে?’ স্বামী উত্তরে বলল, ‘জি হ্যাঁ।’ এতে কি তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم  الصدق والصواب

 

     ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্ত্রী নিজের সম্পর্কে তালাকের কথা বললে স্বামী যদি তা স্বীকার করে ‘হ্যাঁ’ বলে, তাহলে তার স্বীকারোক্তির ভিত্তিতে তালাক পতিত হয়। সুতরাং: স্ত্রী তালাকের কথা জিজ্ঞেস করার পর স্বামী ‘জি হ্যাঁ’ বললে এক তালাক পতিত হবে।

 

সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, আল-বাবুস সানি ফি ইকায়িত তালাক, ১/৩৫৬, কাদীম, যাকারিয়া; ১/৪২৪, জাদীদ, যাকারিয়া; আল-বাহরুর রায়িক, ৩/২৫৫।

وَاللهُ  أَعْلَمُ  بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা