প্রশ্ন: কোনো স্বামী তার স্ত্রীকে বলল, ‘তুমি আমার ওপর হারাম।’ এ কথার দ্বারা কি তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, ‘তুমি আমার ওপর হারাম’ বাক্যটি মূলত কিনায়ি শব্দ। তবে কোনো এলাকায় এ শব্দ তালাকের অর্থে ব্যাপকভাবে প্রচলিত হলে উরফের কারণে নিয়ত ছাড়াই এর দ্বারা এক তালাকে বায়িন পতিত হয়। সুতরাং: স্বামী স্ত্রীকে ‘তুমি আমার ওপর হারাম’ বললে এবং এ বাক্যটি সংশ্লিষ্ট এলাকায় তালাকের অর্থে প্রচলিত থাকলে এক তালাকে বায়িন পতিত হবে।
সূত্র: আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, কিতাবুত তালাক, আল-ফাসলুল খামিস ফিল কিনায়াত, ৪/৪৪৮, নং: ৬৬৩৭, যাকারিয়া; আদ-দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, কিতাবুত তালাক, বাবুস সারীহ, ৪/৪৬৪, যাকারিয়া; ৩/২৫২, করাচি; সাকবুল আনহুর, ২/৩৭, বৈরুত; আল-বাহরুর রায়িক, ৩/৫২৩, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা