প্রশ্ন: কোনো স্বামী স্ত্রীকে তিন তালাকের কম তালাকে বায়িন দিলে ইদ্দতের মধ্যে কিংবা ইদ্দত শেষ হওয়ার পর তাকে পুনরায় বিবাহ করতে পারবে কি?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, কোনো স্ত্রীকে তিন তালাকের কম তালাকে বায়িন দেওয়া হলে স্বামী চাইলে ইদ্দতের মধ্যে কিংবা ইদ্দত শেষ হওয়ার পর নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে। সুতরাং: তিন তালাকের কম তালাকে বায়িনের পর স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে নতুন বিবাহের মাধ্যমে পুনরায় সংসার করা বৈধ।

 

সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, কিতাবুত তালাক, ফাসলুন ফিমা তাহিল্লু বিহিল মুতাল্লাকাহ, ১/৪৭২, যাকারিয়া; ১/৫৩৫, জাদীদ।

 

وَاللهُ  أَعْلَمُ  بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা