প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘আমি তোমাকে ছেড়ে দিয়েছি’ অথবা ‘আমি তোমাকে মুক্ত করে দিয়েছি’, তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি?

 

الجواب   باسم   ملهم  الصدق   والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, ‘ছেড়ে দিয়েছি’ শব্দটি কোনো ভাষা বা অঞ্চলের প্রচলনে তালাকের স্পষ্ট অর্থে ব্যবহৃত হলে তা সারীহের পর্যায়ভুক্ত হবে। ফলে এ শব্দ দ্বারা একটি তালাকে রজয়ী পতিত হবে। তবে শব্দটির প্রচলিত অর্থ ও ব্যবহার বিবেচনা করতে হবে। সুতরাং: স্বামী স্ত্রীকে ‘আমি তোমাকে ছেড়ে দিয়েছি’ বললে স্থানীয় প্রচলনে শব্দটি তালাকের স্পষ্ট অর্থে ব্যবহৃত হওয়ার কারণে একটি তালাকে রজয়ী পতিত হবে।

 

সূত্র: শামী, ৪/৫৩০, যাকারিয়া; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৭৯, কাদীম যাকারিয়া; ১/৪৪৭, জাদীদ; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪৬৩, নং ৬৬৭৮, যাকারিয়া।

 

وَاللهُ  أَعْلَمُ  بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা