প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘তুমি তালাকপ্রাপ্তা, ইদ্দত পালন করো’, তাহলে কয় তালাক পতিত হবে?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী স্ত্রীকে উক্ত কথা বললে তার নিয়ত অনুযায়ী তালাক পতিত হবে। এক তালাকের নিয়ত করলে এক তালাক এবং দুই তালাকের নিয়ত করলে দুই তালাক পতিত হবে। আর নিয়ত না থাকলে বাক্যের গঠন অনুযায়ী বিধান ভিন্ন হবে। যেমন, ‘তুমি তালাকপ্রাপ্তা, সুতরাং ইদ্দত পালন করো’ বললে একটি তালাক এবং ‘তুমি তালাকপ্রাপ্তা এবং ইদ্দত পালন করো’ বললে দুটি তালাক পতিত হবে। সুতরাং: উক্ত বাক্য দ্বারা তালাকের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে স্বামীর নিয়ত ও বাক্যের গঠন বিবেচ্য হবে।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৫৬, যাকারিয়া; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪৭৩, নং ৬৭০০; আল-মুহিতুল বুরহানি, ৪/৪৩৭–৪৩৮; আল-বাহরুর রায়িক, ৩/৩০৫।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা