প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘আমার তালাক তোমার ওপর ওয়াজিব’ অথবা ‘তোমার ওপর তালাক ওয়াজিব’, তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী স্ত্রীকে ‘আমার তালাক তোমার ওপর ওয়াজিব’ অথবা ‘তোমার ওপর তালাক ওয়াজিব’ বললে এর দ্বারা একটি তালাকে রজয়ী পতিত হবে। সুতরাং: উল্লিখিত শব্দগুলো দ্বারা স্ত্রীর ওপর একটি তালাকে রজয়ী পতিত হবে।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৫৫, যাকারিয়া; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪০৬, নং ৬৫৩৯, যাকারিয়া; আল-মুহিতুল বুরহানি, ৪/৩৯৫, নং ৪৬৪৯।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা