প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে দুইবার বলে, ‘আমি তোমাকে তালাক দিয়েছি, আমি তোমাকে তালাক দিয়েছি’, তাহলে কয় তালাক পতিত হবে?

 

الجواب   باسم ملهم الصدق   والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী স্ত্রীকে উক্ত বাক্য দুইবার বললে এবং স্ত্রী সহবাসকৃত হলে বিচারিকভাবে দুটি তালাক পতিত হবে। তবে দ্বিতীয়বার বলার দ্বারা প্রথম তালাকের সংবাদ দেওয়া উদ্দেশ্য হলে ধর্মীয়ভাবে তার এ নিয়ত গ্রহণযোগ্য হবে এবং একটি তালাক পতিত হবে। সুতরাং: উল্লিখিত ক্ষেত্রে বিচারিকভাবে দুটি তালাক পতিত হবে। তবে দ্বিতীয়বার বলার উদ্দেশ্য প্রথম তালাকের সংবাদ দেওয়া হলে দিয়ানাতের ক্ষেত্রে একটি তালাক গণ্য হবে।

সূত্র: বাদায়েউস সানায়ে, ৩/১৬২–১৬৩; আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৫৫; শামী, ২/৫২১; আল-ফাতাওয়া আল-ওয়ালওয়ালজিয়্যা, ২/১১।

 

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা