প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে একবার তালাক দেওয়ার পর পুনরায় তাকে ‘হে তালাকপ্রাপ্তা’ বলে সম্বোধন করে, তাহলে দ্বিতীয় তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী স্ত্রীকে একবার তালাক দেওয়ার পর তাকে «يامطلقة » (হে তালাকপ্রাপ্তা) বলে সম্বোধন করলে এর দ্বারা দ্বিতীয় তালাক পতিত হবে না। কেননা এটি পূর্বে প্রদত্ত তালাকের কারণে সৃষ্ট অবস্থার বিবরণমূলক সম্বোধন। সুতরাং: একবার তালাক দেওয়ার পর স্ত্রীকে ‘হে তালাকপ্রাপ্তা’ বলে ডাকলে দ্বিতীয় তালাক পতিত হবে না।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৫৬; আল-মুহিতুল বুরহানি, ৪/৩৯৪; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪০২, নং ৬৫২৬।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা