প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে প্রথমে বলে, ‘তোমার ওপর তালাক রয়েছে’, এরপর বলে, ‘আমি তোমাকে তালাক দিয়েছি’, তাহলে কয় তালাক পতিত হবে?

 

الجواب باسم ملهم الصدق والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী স্ত্রীকে এভাবে দুটি পৃথক তালাকের বাক্য বললে এবং স্ত্রী সহবাসকৃত হলে বিচারিকভাবে দুটি তালাক পতিত হবে। তবে দ্বিতীয় বাক্য দ্বারা প্রথম তালাকের সংবাদ দেওয়া উদ্দেশ্য হয়ে থাকলে ধর্মীয়ভাবে তার এ নিয়ত গ্রহণযোগ্য হবে এবং একটি তালাক পতিত হবে।

সুতরাং: উল্লিখিত ক্ষেত্রে বিচারিকভাবে দুটি তালাক পতিত হবে। তবে দ্বিতীয় বাক্যটি প্রথমটির সংবাদ হিসেবে বলার নিয়ত থাকলে দিয়ানাতের ক্ষেত্রে একটি তালাক গণ্য হবে।

 

সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৫৫; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪০১, নং ৬৫২৫; আল-মুহিতুল বুরহানি, ৪/৩৯৩।

 

وَاللهُ  أَعْلَمُ  بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা