প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে বলে, ‘তোমার ওপর তালাক রয়েছে’ বা عليكالطلاق—তাহলে এর দ্বারা তালাক পতিত হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, স্বামী স্ত্রীকে «عليكالطلاق» (তোমার ওপর তালাক) বললে তালাকের নিয়ত থাকলে তার ওপর একটি তালাক পতিত হবে। আর নিয়ত না থাকলে শুধু এ কথা বলার দ্বারা তালাক পতিত হবে না। সুতরাং: স্বামী ‘তোমার ওপর তালাক’ বললে তালাক পতিত হওয়ার জন্য তালাকের নিয়ত থাকা আবশ্যক।
সূত্র: আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা, ১/৩৫৫; আল-ফাতাওয়া আত-তাতারখানিয়্যা, ৪/৪০৬, যাকারিয়া; আল-বাহরুর রায়িক, ৩/২৫২, কোয়েটা।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা