প্রশ্ন: স্বামী যদি সহবাসকৃত স্ত্রীকে এক বা দুই তালাক সারীহ শব্দে প্রদান করে, তাহলে তা কোন ধরনের তালাক হিসেবে গণ্য হবে?

 

الجواب باسم ملهم الصدق  والصواب

 

ইসলামিক শরিয়াহ মোতাবেক, সহবাসকৃত স্ত্রীকে এক বা দুই তালাক সারীহ শব্দে প্রদান করলে এবং তালাককে বায়িনকারী কোনো বিষয় যুক্ত না থাকলে তা তালাকে রজয়ী হিসেবে গণ্য হবে। এ অবস্থায় স্বামী ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। সুতরাং: সহবাসকৃত স্ত্রীকে এক বা দুই তালাক সারীহ প্রদান করলে তা তালাকে রজয়ী হবে এবং ইদ্দতের মধ্যে স্বামী রুজু করতে পারবে।

 

সূত্র: ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ, ৯/২১৫; শামী, ৪/৪৬০, যাকারিয়া; আল-হিদায়া, ২/৩৯৪।

وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ

 

উত্তর প্রদানে

 মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ

মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল

মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা

মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা