প্রশ্ন: স্বামী যদি স্ত্রীকে স্পষ্ট তালাকের শব্দে তালাক দেয়, তাহলে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন হবে কি?
الجواب باسم ملهم الصدق والصواب
ইসলামিক শরিয়াহ মোতাবেক, হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মতানুযায়ী, তালাকের স্পষ্ট শব্দ দ্বারা তালাক প্রদান করলে সাধারণত তালাক পতিত হওয়ার জন্য নিয়তের প্রয়োজন হয় না। কারণ, এ ধরনের শব্দ প্রচলিত অর্থেই তালাক বোঝানোর জন্য ব্যবহৃত হয়। সুতরাং: স্বামী স্ত্রীকে উদ্দেশ্য করে স্পষ্ট তালাকের শব্দ উচ্চারণ করলে নিয়ত না থাকলেও তালাক পতিত হবে।
সূত্র: আল-হিদায়া, ২/৩৫৯, দারুল কিতাব, দেওবন্দ; বাদায়েউস সানায়ে, ৩/১৬১, যাকারিয়া; শামী, ৪/৪৬১, যাকারিয়া।
وَاللهُ أَعْلَمُ بِالصَّوَابِ
উত্তর প্রদানে
মুফতী আবু সাঈদ মুহাম্মদ আব্দুল্লাহ
মুফতী ,ফাতাওয়া ও মাসায়েল
মুফতি, মাহা'দুল ফিকহিল ইসলামি উত্তরা ঢাকা
মুশরিফ,( ইফতা বিভাগ) মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ, দক্ষিণখান, ঢাকা